1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩০

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইরানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য খোরাসানে একটি কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

স্থানীয় সময় শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, রাজধানী তেহরান থেকে ৫৪০ কিলোমিটার দূরত্বের এই খনিতে বিস্ফোরণের সময় ৬৯ জন কর্মী কাজ করছিলেন। শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ওই খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খনিটি মাদানজু কোম্পানি পরিচালনা করছে বলে জানা গেছে। খনির ভেতরে এখনো বেশ কয়েকজন শ্রমিক আটকে আছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

Iran2

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আটকে পড়াদের উদ্ধার ও তাদের পরিবারকে সহায়তার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

ইরানের খনিগুলো থেকে প্রতি বছর ১৮ লাখ টন কয়লা উত্তোলন করা হয়। কিন্তু খনি এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও জরুরি পরিষেবা না থাকায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে থাকে। ২০১৩ সালে দুটি পৃথক খনি দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হন। ২০০৯ সালে বিভিন্ন ঘটনায় ২০ জন শ্রমিক নিহত হন। ২০১৭ সালে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন