বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

পশ্চিম তীরে আল-জাজিরার অফিস বন্ধ করে দিল ইসরায়েল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফিলিস্তিনের পশ্চিম তীরে রামাল্লায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মুখোশ পরা একদল ইসরায়েলি সেনা সদস্য কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার ব্যুরো অফিসে ঢুকে টিভি চ্যানেলটি বন্ধ করে দেয়।

পশ্চিম তীরে অবস্থিত আল-জাজিরার ব্যুরো অফিসের প্রধান ওয়ালিদ আল-ওমারি গণমাধ্যমকে জানান, রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে ইসরায়েলি সেনারা এসে আল-জাজিরার সম্প্রচার আগামী ৪৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়ে অফিসে তালা লাগিয়ে গেছে। খবর আরব নিউজ ও আল-জাজিরার।

এ সময় ইসরায়েলি সেনারা বলেন, আল জাজিরার সম্প্রচার আগামী দেড় মাস বন্ধ রাখার জন্য আদালতের একটি রায় রয়েছে। ইসরায়েলি সেনারা আল জাজিরার পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারিকে বলেন, আমরা আপনাকে এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে অফিস ছেড়ে চলে যেতে বলছি।

একটি ফিডিও ফুটেজে দেখা যায়, ভারী অস্ত্রধারী এবং মুখোশধারী সেনারা অফিসে ঢুকছে। তারা টিভি সম্প্রচার বন্ধের আদেশ দিলেও কারণ বলতে পারেনি।

গত সপ্তাহে ইসরায়েলের সরকার ঘোষণা করেছে যে, তারা ইসরায়েলের অভ্যন্তরে চ্যানেলটি পরিচালনা করা নিষিদ্ধ করার চার মাস পরে আল জাজিরার সাংবাদিকদের প্রেস কার্ড বাতিল করেছে।

ইসরায়েলের দাবি, আল-জাজিরা এখন ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে নিয়ে ইসরায়েলের যুদ্ধ কভার করে। ইসরায়েলি সামরিক বাহিনী বারবার কাতারের এই টিভি চ্যানেলের সাংবাদিকদের গাজায় হামাস বা তার মিত্র ইসলামিক জিহাদের সঙ্গে যুক্ত ‘সন্ত্রাসী এজেন্ট’ হিসেবে অভিযুক্ত করে আসছে।

তবে, আল-জাজিরা ইসরায়েল সরকারের এ অভিযোগ অস্বীকার করে আসছে এবং ইসরায়েল পরিকল্পিতভাবে গাজা উপত্যকায় এই টিভির কর্মীদের লক্ষ্যবস্তু করে আসছে বলে অভিযোগ করেছে।

গত অক্টোবরে হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর দেশটিতে একটি বিল পাস হয়। এতে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি এমন বিদেশি গণমাধ্যমগুলোকে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়।

ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় আল-জাজিরার অফিস রয়েছে। ২০২২ সালের মে মাসে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যা করে ইসরায়েল। ওই সময় জেনিন শহরে ইসরায়েলের একটি সামরিক অভিযানের খবর কভার করছিলেন তিনি।

হামাসের সঙ্গে সংঘাত চলাকালে ইসরায়েলি বোমা হামলায় দুই শতাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE