1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে দুগ্রুপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

মাদারীপুরে দুগ্রুপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বাজারে দুপক্ষের সংঘর্ষে ইকবাল বেপারী (৩২) নামে এক ব্যবসায়ী মারা গেছে। সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ সময় দুটি বসতঘরে আগুন ও প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। শনিবার (সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ সংঘর্ষে ঘটনা ঘটে।

নিহত ইকবাল বেপারী চরমুগরিয়া এলাকার সোলেমান বেপারীর ছেলে। তিনি কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২0 সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় ইকবাল বেপারীর মোটরসাইকেলের সাথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একই এলাকার জিহাদ হাওলাদারের (১৬) ধাক্কা লাগে। এই ঘটনার জেরে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে জিহাদ হাওলাদারের নেতৃত্বে চরমুগরিয়া বাজারে হামলা চালানো হয়। পরে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। সংঘর্ষে ইকবাল বেপারী গুরুত্ব আহত হন। প্রথমে তাকে মাদারীপুর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হন। আহতরা মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় চরমুগরিয়া বাজার এলাকার দুটি বসতঘরে আগুন ও প্রায় ১০টি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, চরমুগরিয়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন