1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে ১০০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে ১০০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে এক বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বিশ্বব্যাংকের ঋণ সহায়তা দেওয়ার তথ্য দেন।

ঋণ সহায়তার মধ্যে পলিসি বেসড লোন হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার এবংইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা।

তবে ঋণ পেতে তিনটি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। শর্তগুলোর মধ্যে রয়েছে- বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ। টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্তও মানতে হবে বাংলাদেশকে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংককে চিঠি দেয় বাংলাদেশ সরকার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন