1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৃষ্টিভেজা আবহাওয়ায় ঘরজুড়ে দুর্গন্ধ, দূর করতে করণীয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বৃষ্টিভেজা আবহাওয়ায় ঘরজুড়ে দুর্গন্ধ, দূর করতে করণীয়

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাত থেকে সারাদিন অবিরাম বৃষ্টি ঝরছে। বৃষ্টিভেজা আবহাওয়ায় ঘরের ভেতর স্যাঁতস্যাঁতে গন্ধ সৃষ্টি হয়। অফিস থেকে বাড়ি ঢুকেই গুমোট অবস্থা দেখা দেয়। রুম স্প্রে ব্যবহার করেও এই সমস্যার সমাধান মেলে না।

সহজ কিছু ঘরোয়া উপায়ে ঘর থেকে বর্ষার এই গন্ধ দূর করা যায়। চলুন জেনে নিই বিস্তারিত-


candle1

সুগন্ধি মোমবাতি 

বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। ঘরে এই মোমবাতি জ্বালিয়ে রাখুন। দেখবেন ঘর থেকে গন্ধ দূর হয়ে গেছে।

জানালা খুলে দিন

বৃষ্টির সময়ে জানলা বন্ধ রাখলেও বৃষ্টি কমে গেলে বা থেমে গেলে জানলা খুলে দিন। ঘরে মুক্ত হাওয়া আসতে দিন। এতে বাইরের ঠান্ডা হাওয়া ভেতরে আসবে। ফলে ঘরের ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।

vinegar

ভিনেগার 

ঘর থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করতে ঘরের একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনেগার ঢেলে রেখে দিন। এই ভিনেগার ঘরের গন্ধ শুষে নেবে। ফলে ঘরে একটা ফ্রেশভাব আসবে।

কর্পূর 

ঘর মোছার কয়েকটি কর্পূর দিয়ে দিন। সেই পানি দিয়ে ঘর মুছলে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর হবে। এছাড়াও গুমোট গন্ধ তাড়াতে কর্পূর গুঁড়ো করে ঘরের কোণগুলোতে ছড়িয়ে দিন।

lemon

লেবুর রস 

ঘরের এককোণায় এক বাটি পানিতে লেবুর রস মিশিয়ে রেখে দিন। এতে ঘরের মধ্যে ফ্রেশভাব বজায় থাকবে।

পর্দা বদলান

জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষায় সপ্তাহে এক বার করে পর্দা কেচে নিন। প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করুন। দেখবেন ঘরে সুন্দর গন্ধ বজায় থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন