1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে মেষ্টা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

জামালপুরে মেষ্টা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জয়নুল আবেদীন দাখিল মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের সঞ্চালনায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম, জেলা মহিলাদলের সভাপতি সেলিনা বেগম, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোকছেদুর রহমান হারুন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদ ছানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাস্টার, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন