1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশত গাড়ি ভাঙচুর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশত গাড়ি ভাঙচুর

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীর শাহবাগে এক দফা দাবিতে আন্দোলনকারীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে।

সকাল ১০টা থেকে ১১টা (প্রতিবেদন লেখা পর্যন্ত) সংঘর্ষ চলছে। ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) ভেতরে এবং আন্দোলনকারীরা বাইরে।

জানা যায়, সকালে সাড়ে ১০টার পরে রাজধানীর শাহবাগ মোড়ে লাঠিসোটা হাতে শত শত লোক পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। তবে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাঁদের ধাওয়া দেওয়া হয়। তাঁরা হাসপাতালের ভেতরে ঢুকে যান।

শাহবাগে মুখোমুখি আন্দোলনকারী শিক্ষার্থী-ছাত্রলীগ

সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা এবং বাইরে থাকা আন্দলনকারীরা দুই পক্ষই ইট পাটকেল ছুড়ছিলেন। এতে ভাঙচুরের শিকার হচ্ছে হাসপাতালটি। ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেওয়ার চেষ্টা করলেও আবার ফিরে যেতে দেখা যায়। এসময় পুলিশকে শাহবাগ থানার সামনে অবস্থান নিতে দেখা যায়।

শাহবাগে মুখোমুখি আন্দোলনকারী শিক্ষার্থী-ছাত্রলীগ

মিছিলের সময় এক দফা দাবিতে স্লোগান দেওয়া হয়। আরও বলা হয়, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই।’

এর আগে আন্দোলনকারীরা টিএসসিতে অভস্থান নিলে শাহবাগে কয়েকজনকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেছে খবর পেয়ে সবাই শাহবাগ গিয়ে প্রতিরোধ করে। এক পক্ষ শাহবাগে বিক্ষোভ মিছিল, আরেক পক্ষ পিজিতে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের ইট পাটকেল ছুড়েন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন