1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে ঢাকায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস।

শনিবার (৩ আগস্ট) মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আন্দোলনকারীদের রোববার (৪ আগস্ট) থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন ঘিরে সচেতন হওয়া এবং আগামী দিনে আরও বিক্ষোভ হবে বলে আশঙ্কা করছে মার্কিন দূতাবাস।

নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, চলমান পরিস্থিতিতে আন্দোলনকারীদের বিক্ষোভ এবং সরকারের প্রতিক্রিয়ার কারণে মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। এ ছাড়া নিরাপত্তাহীনতা বোধ করলে নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে।

মার্কিন নাগরিকদের যেকোনো বিক্ষোভ এবং বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন। স্থানীয় ঘটনাসহ আপনার আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকুন এবং কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করুন।

এ পরিস্থিতিতে ঢাকার মার্কিন দূতাবাস সীমিত পরিসারে রুটিন কনস্যুলার পরিষেবা প্রদান করছে বলে সতর্কবার্তায় জানানো হয়।

দূতাবাসের কর্মীদের কূটনৈতিক এলাকায় চলাচলে সীমাবদ্ধ এবং দুপুর ১২টা থেকে গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এড়ানোর জন্য সতর্ক করা হয়েছে

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন