1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে পূর্ব-শত্রুতার জের ধরে এক যুবক'কে হত্যা চেষ্টার অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

কাশিয়ানীতে পূর্ব-শত্রুতার জের ধরে এক যুবক’কে হত্যা চেষ্টার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৩৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গোলাপগঞ্জ সংবাদদাতা।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি-জমা সংক্রান্ত দন্দের জেরে তমাল মোল্লা(১৯) নামের এক কলেজ পড়ুয়া যুবক’কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার(২৬’শে জুলাই) রাত আনুমানিক ২টার সময় উপজেলাধীন ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। আহত যুবক তমাল মোল্লা ওই গ্রামের মোঃ সৈয়দ আলী মোল্লার ছেলে।

এ ঘটনায় আহতের মা সালমা বেগম বাদী হয়ে  কাশিয়ানী থানায় ৬(ছয়) জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানাযায়, তমালের পিতা মোঃ সৈয়দ আলী মোল্লার সাথে পাশে বাড়ীর মৃত. মোঃ কালু মোল্লার ছেলে মোঃ নজরুল মোল্লা(৫০)’র জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে। পথিমধ্যে কিছুদিন পূর্বে ঘরের পিছে থাকা গাছ’কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মোঃ সৈয়দ আলী মোল্লা এবং মোঃ নজরুল মোল্লার পরিবারের সাথে প্রায় প্রতিদিনই বাক-বিতন্ডা,হুমকি-ধমকি ঘটনা ঘটে আসছে।

আহতের ফুপি(বাবার বোন) হালিমা বেগম জানান, মোঃ নজরুল মোল্লা ও তার স্ত্রী পারুল বেগম(৪২) প্রতিনিয়ত কোন কারণ ছাড়াই আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। কিছুদিন পূর্বে মোঃ নজরুল মোল্লার পরিবারের সাথে ঝামেলা হলে মোঃ নজরুল মোল্লা আমার ভাইয়ের ছেলে তমাল মোল্লা(১৯)’কে মেরে ফেলার হুমকি দেয় এবং তমালের চলা-ফেরা,গতিবিধির উপরে নজরদারি রাখে। ২৬’শে জুলাই শুক্রবার রাতে তমাল প্রস্রাব করতে বায়রে বেরয়। তমাল দীর্ঘসময় ঘরে না ফেরায় তমালে মা সালমা বেগম তমালকে খুঁজতে বেরলে পুকুর পাড়ে তমালকে কস্টেপ দিয়ে হাত-মুখ,পাঁ বাধা অবস্থায় দেখে চিৎকার দিলে সকলে দৌঁড়ে আসি। প্রথমে ভেবেছিলাম তমাল আর নাই। পরে সকলে মিলে তমালকে উদ্ধার করে তখনই গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।

এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন