1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উপজেলা চেয়ারম্যানের মুক্তি দাবিতে জামালপুরে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

উপজেলা চেয়ারম্যানের মুক্তি দাবিতে জামালপুরে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু’র মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগন।

বুধবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে মাদারগঞ্জ পৌর শহরের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মাদারগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সাগরের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন আয়না, শহর আওয়ামী সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সেবু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি মহল ষড়যন্ত্র করে মিথ্যা হত্যা মামলায় সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে ফাঁসানো হয়েছে। উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে তাকে এ মামলায় জড়ানো হয়। সেই মামলায় গত ১ জুলাই জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত। সেই মামলা থেকে অব্যাহতি ও নিঃশর্ত মুক্তির দাবি করেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন