1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

পলাশবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত রুবেল মিয়া (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৷

বৃহস্পতিবার (২০ জুন) সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। নিহত রুবেল উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের মৃত নজির হোসেনের ছেলে।

দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারী ঘটিত একটি বিষয় নিয়ে ঈদের পরদিন দুপুরে বোর্ড বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত রুবেলকে রংপুরে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান রুবেল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন