1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কিবলা কতটা বাঁকা থাকলেও নামাজ শুদ্ধ হবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

কিবলা কতটা বাঁকা থাকলেও নামাজ শুদ্ধ হবে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নামাজে কিবলামুখী তথা কাবামুখী হওয়া নামাজের অন্যতম প্রধান ফরজ। কিবলামুখী না হলে নামাজ শুদ্ধ হবে না। ইসলামি শরিয়তের হুকুম হলো- যারা কাবা শরিফ দেখছে তারা সরাসরি কাবা বরাবর মুখ করেই নামাজ পড়বে। আর যারা দূরে হওয়ায় কাবা দেখছে না, তারা কাবাঘর যেদিকে অবস্থিত সেদিকে ফিরে নামাজ পড়বে।

তাই নামাজ পড়ার সময় কিবলার দিক ঠিক করে নেওয়া জরুরি। ইমাম ও মুক্তাদি সবার জন্যই কিবলামুখী হওয়া জরুরি। যার কিবলা ঠিক হবে না, তারই নামাজ শুদ্ধ হবে না।

ওলামায়ে কেরাম কিবলামুখী হবার একটি মূলনীতি বের করেছেন, তা হলো- বায়তুল্লাহর ডান পাশে ৪৫ ডিগ্রি ও বাম পাশে ৪৫ ডিগ্রি পর্যন্ত সিনা সরে গেলেও নামাজ সহিহ হয়ে যাবে। এর চেয়ে বেশি পরিমাণ ঘুরে গেলে নামাজ সহিহ হবে না।

উদাহরণস্বরূপ কোনো এলাকার কেবলার দিক যদি ২৭৭ ডিগ্রিতে হয়, তাহলে এর থেকে উত্তরে ২৭৭+৪৫=৩২২ ডিগ্রি পর্যন্ত সিনা ঘুরে গেলেও নামাজ হয়ে যাবে। এর চেয়ে বেশি ঘুরলে নামাজ সহিহ হবে না। তেমনি এর থেকে দক্ষিণে ২৭৭-৪৫=২৩২ ডিগ্রি পর্যন্ত সিনা ঘুরে গেলেও নামাজ সহিহ হয়ে যাবে। এর চেয়ে বেশি দক্ষিণে ঘুরলে নামাজ সহিহ হবে না

মনে রাখতে হবে, ইচ্ছা করে কিবলা থেকে ডানে বা বামে সামান্য পরিমাণও ঘুরবে না; বরং সোজা কিবলার দিকে সিনা করেই দাঁড়াবে। তারপরও কখনো ডানে বা বামে ঘোরা হয়ে গেলে কতটুকু ঘোরা হচ্ছে সে অনুযায়ী উল্লেখিত হুকুম আরোপিত হবে।

উল্লেখ্য, কম্পাসের মাধ্যমে দিকনির্ণয় করতে হলে প্রথমেই নিশ্চিত হতে হবে যে, কম্পাসটি সঠিক দিক নির্দেশ করছে কি না। (জামে তিরমিজি: ৩৪৪; মাআরিফুস সুনান: ৩/৩৭৫; আল ফতোয়াল খাইরিয়্যা: ১/১৭; রদ্দুল মুহতার: ১/৪২৮)

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন