1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক ক্ষয়-ক্ষতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

পলাশবাড়ীতে ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধা।।

দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে গাইবান্ধার পলাশবাড়ীতেও। আর এতে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকের ফসলের। সোমবার সকাল থেকেই বৃষ্টি আর দমকা বাতাসে স্থবির হয়ে পড়েছিল জনজীবন। রাতে ব্যাপক বাতাসে কৃষকের কলার গাছ, পানের বরজসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সকালে পৌর শহরের আন্দুয়া গ্রামে গিয়ে দেখা যায় সেখানে কলা চাষীরা মাথায় হাত দিয়ে বসে আছে,এই গ্রামে প্রায় কয়েক হাজার কলার গাছ(কলাসহ) বাতাসে মাটিতে পড়ে গেছে। কলা চাষীরা জানান সন্ধ্যা পর্যন্ত সব ঠিকই ছিল, রাতে কোন এক সময় দমকা বাতাসে গাছগুলো মাটিতে পড়ে গেছে। একই অবস্থা কিশোরগাড়ী ও হোসেনপুর ইউনিয়নের কলা চাষী ও পানচাষীদের।

হোসেনপুর ইউনিয়নের পানচাষী শাহারুল ইসলাম জানান, বাতাসে আমার পানের বরজের সব কিছু উড়ে নিয়ে গেছে, এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে, পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের কলা চাষী সিরাজুল ইসলাম জানান, আমার ১৫০০ কলা গাছ কলাসহ মাটিতে পড়ে গেছে এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার।

উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু জানান, রেমালে কৃষকদের কলার গাছ,পানের বরজের ক্ষতি সব চেয়ে বেশি হয়ে তবে কি পরিমান ক্ষতি হয়েছে এখনি বলতে পারছি না।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাতভর বাতাসে কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ জানান,রেমালের প্রভাবে যেসব কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের তালিকা করে সহযোগিতার চেষ্টা করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন