1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মেলান্দহে ইজিবাইক চাপায় এক শিশুর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

মেলান্দহে ইজিবাইক চাপায় এক শিশুর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরের মেলান্দহ উপজেলায় ইজিবাইক চাপায় আয়াত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মালঞ্চ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত মালঞ্চ দক্ষিণ পাড়া গ্রামের মো. আমির হামজার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে আমির হামজা ও তার পরিবারের লোকজন আয়াতের চাচার বিয়ের পাত্রী দেখতে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মালঞ্চ বাজার মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশু আয়াতের ওপর পড়ে। এতে আয়াত মাথায় প্রচন্ত আঘাত পায়। স্থানীয়রা শিশু আয়াতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু আয়াতের মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ জানান, দুর্ঘটনায় এক শিশু মারা গেছে। এখনও কোন অভিযোগ পাইনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন