1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন(সমিতি) প্রতিষ্ঠা বার্ষিকী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন(সমিতি) প্রতিষ্ঠা বার্ষিকী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৪৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ

১৪ এপ্রিল ২০২৪ খ্রি. পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ রবিবার সকাল ৯টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাজড়া বাজার সমিতির কার্যালয়ে (জাফর ডাক্তারের বিল্ডিং এর ২য় তলায়) সমিতির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন ও আবহমান বাংলা বর্ষবরণ উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন (সমিতি) এর সভাপতি ডাঃ মোঃ আমিরুল ইসলাম জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান আলমগী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা সমজসেবা কর্মকর্তা মোঃ বজলুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ হাজীকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সাবেক জনতা ব্যাংকের বাংকার ও খুলনা-৩ আসনের সাংসদ সদস্য এস.এম. কামাল হোসেনের বড় ভাই মোঃ আবুল কালাম আজাদ, সাবেক শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল (SSKMCH) গোপালগঞ্জ এর পরিচালক জনাব ড: মো: মানোয়ার হোসেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক সোনালী ব্যাংকের ম্যানেজার ফেরদৌস আলম মনা শেখ, ঢাকা-৩ আয়কর আইনজীবী শফিকুর রহমান সাগর, সাবেক শিক্ষক ও ব্যাংকার এস.এম দাউদ হোসেন, মাজড়া আলহাজ্ব এ.জি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিয়ার রহমান, মাজড়া আলহাজ্ব এ.জি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবউল্লাহ সিকদার, কাশিয়ানী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কাশিয়ানী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী ওমর হোসেন, কাশিয়ানী প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য শেখ মোঃ ইমরান, আইনজীবী ও সাবেক শিক্ষক রবীন্দ্রনাথ দাস, সার্জেন্ট মিরাজ, মোঃ আমিরুল ইসলাম আমিনুর, মোঃ মুসা খান, সাখাওয়াত হোসেন মৃধা, নজরুল ইসলাম খান আনিচুর রহমান সহ স্থানীয় অন্যানরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন