1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঈদের নামাজ পড়া হলো না সেনা সদস্য  অন্তরের  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

ঈদের নামাজ পড়া হলো না সেনা সদস্য  অন্তরের 

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

LN24BD..
গোসল করে ঈদের নামাজে যাওয়ার সব প্রস্তুতি শেষ। শুধু পাঞ্জাবি লন্ড্রি করা বাকি। আর সেই লন্ড্রি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিভে গেল অন্তরের জীবনপ্রদীপ। বৃহস্পতিবার সকালে দিনাজপুরের পার্বতীপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের খোড়াখাই ভুড়িয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আলিফ ইব্রাহীম অন্তর। দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত। সর্বশেষ রামু ক্যান্টনমেন্ট থেকে তার পোস্টিং হয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব)। আগামী ১৮ এপ্রিল সেখানে যোগদানের কথা ছিল তার।

তাই ছুটিতে বাড়িতে ঈদ করতে আসেন ওই সেনা সদস্য। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পাঞ্জাবি লন্ড্রি করতে গিয়ে কাপড়ে পানি দেওয়ার সময় বিদ্যুতায়িত হন অন্তর। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে বৈদ্যুতিক সংযোগসহ লন্ড্রি মেশিনটি তার বুকে পড়ে যায়।এতে গুরুতর আহত হলে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈদের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন  বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন