1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ী স্বেচ্ছা ব্লাড ফাইটার্স এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে গরুর মাংস বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

পলাশবাড়ী স্বেচ্ছা ব্লাড ফাইটার্স এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে গরুর মাংস বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

“একটি জীবন একটি জাতি, রক্তই হোক আত্মার স্মৃতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন গাইবান্ধা জেলার পলাশবাড়ী স্বেচ্ছা ব্লাড ফাইর্টাস এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে গরুর মাংস পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস হিসাবে ৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেড় শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের হাতে গরুর মাংস তুলে দেওয়া হয়।

মাংস বিতরণ অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত মানুষের হাতে এসব গরুর মাংস তুলে দেন প্রধান অতিথি পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ কেএম আজমিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের পরিচালক রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ি মাসুদুর রহমান নিউটন, পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবেদুর রহমান সবুজ, পলাশবাড়ী স্বেচ্ছা ব্লাড ফাইটার্স এর সভাপতি আব্দুস সালাম মাসুদ, সাধারণ সম্পাদক নাইম আকন্দ, যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান ইসলাম, যুগ্ন সম্পাদক জিসান, সদস্য আসিফ, জাহিদ, ইকবাল, আরাফাত, রিয়ন, শুভসহ সুবিধা বঞ্চিত মানুষ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন