1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রেসক্লাব জামালপুর ও জেওজেএন এর ইফতার মাহফিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

প্রেসক্লাব জামালপুর ও জেওজেএন এর ইফতার মাহফিল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক (জেওজেএন) এর উদ্যোগে সুবিধাবঞ্চিত এতিম ছেলেমেয়ে, সামাজিক রাজনৈতিক প্রশাসনিকসহ নানা শ্রেণিপেশার লোকজনদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) শহরের জেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব জামালপুরের সভাপতি দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডলের সভাপতিত্বে ও জেওজেএন এর সভাপতি বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াত আলম মনি, সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোজায়েত আলী ফকির, জামালপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসেন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি কাজী শাহনেওয়াজ, সিনিয়র সাংবাদিক উৎপল ক্লান্তি ধর প্রমুখ।

বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সংগঠন দুটির ভূয়শি প্রশংসা করেন। তারা বর্তমান সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে সাংবাদিকদের ভূমিকা আরো শক্তিশালী করার আহ্বান জানান।

দোয়া ও ইফতার মাহফিলে প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন