1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ধর্মমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয় ফেসবুকে অস্ত্রসহ ছবি ও মহড়ার অভিযোগ: দোয়ারাবাজারে যুবক আটক নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা

ধর্মমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের নেতৃবৃন্দ।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে জামালপুর সার্কিট হাউজে ধর্মমন্ত্রীর সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসক মো. শফিউর রহমান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবীরসহ প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল, সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক দৈনিক বাংলা ৭১ ও পিবিএ’র স্টাফ রিপোর্টার রাজন্য রুহানি, বাসসের প্রতিনিধি মোখলেছুর রহমান লিখন, ডেইলি অবজারভারের কামাল হোসেন, ডেইলি নিউজ টুডের প্রতিনিধি এম সুলতান আলম, নয়া দিগন্ত ও দৈনিক আমাদের নতুন সময়ের খাদেমুল বাবুল, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি সাঈদ পারভেজ তুহিন, বণিক বার্তার প্রতিনিধি আরিফ আকন্দ, ইনডিপেডেন্ট টিভি ও ভোরের কাগজের সাইমুন সাব্বির শোভন, যমুনা টেলিভিশন ও বাংলা নিউজের সাগর ফারাজী, দেশ রূপান্তর প্রতিনিধি ময়না আকন্দ, কালাকালের বার্তা সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা, দৈনিক সবুজ বাংলার প্রতিনিধি সুমন মাহমুদ, ৭১ টাইমসের আলমগীর হোসেন, বাংলাদেশ টাইমসের ইমরান মাহমুদ প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ শেষে শনিবার (৬ এপ্রিল) অনুষ্ঠিতব্য প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের ইফতার মাহফিলের দাওয়াতপত্র ধর্মমন্ত্রী ও পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হয়।

LN24BD

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন