1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে চোরাই গরু,পিকাপসহ আটক দুই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

মাদারীপুরে চোরাই গরু,পিকাপসহ আটক দুই

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে চোরাই গরু,পিকাপসহ মো. তরিকুল মোল্লা (২৭) ও রবিন শেখ(২৫) কে আটক করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। আজ ভোররাতে জেলার সদরে রাত্রিকালীন মোবাইল ডিউটি কালে সদর থানার কুলপদ্বির চৌরাস্তায় চেকপোস্ট ডিউটি করা কালে দুটি গরু, পিকাপসহ দুজনকে আটক করা হয়। আটককৃত তরিকুল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খাঞ্জাপুর গ্রামের সাহেব আলী মোল্লার ছেলে ও পিকাপের ড্রাইভার রবিন ফরিদপুর জেলার সালথা থানার জগন্নাথদী গ্রামের কিতাব আলীর ছেলে।

পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে জানায়,সদর থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটি করা কালে রাত অনুমান সোয়া তিনটার দিকে মাদারীপুর সদর থানাধীন কুলপদ্বী চৌরাস্তা এলাকায় চেকপোস্ট ডিউটি করাকালে ১টি পিকআপ সহ দুটি গরু শরীয়তপুরের দিকে যাওয়ার সময় সন্দেহ হইলে পিকআপ গাড়ি চেকপোস্টে আটক কারিয়া গরুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ এর এক পর্যায়ে আটককৃত মোঃ তরিকুল স্বীকার করেন যে গরু দুটি চোরাই এবং পিকআপের ড্রাইভার রবিন তিনিও স্বীকার করেন যে গরু দুটি মোকসুদপুর থানা এলাকা থেকে চুরি করিয়া শরীয়তপুরের গোসাইরহাটে নিয়ে যাচ্ছিলো। এসময় ২টি গরু,পিকাপসহ তাদের আটক করা হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সালাউদ্দিন জানান, রাত্রিকালীন মোবাইল ডিউটি করা কালে রাত অনুমান সোয়া তিনটার দিকে মাদারীপুর সদর থানাধীন কুলপদ্বী চৌরাস্তা এলাকায় চেকপোস্ট ডিউটি করাকালে ১টি পিকআপ সহ দুটি গরু ও দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন