1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বাবা-মাকে ভরণপোষণ না দেয়ায় ছেলে কারাগারে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে বাবা-মাকে ভরণপোষণ না দেয়ায় ছেলে কারাগারে

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরের মেলান্দহে নিজের বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের মৃত নজর আকন্দের ছেলে মো. মজিদ আকন্দ (৬০) তার ছেলে মো. স্বপন ফকির (৩০) ভরনপোষণ না দিয়ে বিভিন্ন সময় গালিগালাজ ও মারধর করে আসতেছিল। গত ২৭ মার্চ তার বাবা-মাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে ছেলে স্বপন ফকির। এ ঘটনায় মজিদ আকন্দ তার ছেলে স্বপন ফকিরকে একমাত্র আসামী করে মেলান্দহ থানায় পিতা-মাতার ভরনপোষণ আইন ২০১৩ এর ৫ (১) ধারায় মামলা দায়ের করে। যার মামলা নং ২০।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, বাবাকে ভরণপোষণ না করার অপরাধে বাবা ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলা হওয়ার পর আমরা আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গত ২৭ মার্চ তার বাবা-মাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে তাদের ছেলে স্বপন ফকির। ওই ঘটনায় মজিদ আকন্দ তার ছেলে স্বপন ফকিরকে আসামী করে থানায় মামলা দায়ের করলে আমরা বিষয়টি আমলে নিয়ে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন