1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের আলোচনা ও ইফতার মাহফিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের আলোচনা ও ইফতার মাহফিল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করেছে জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দল।
বৃহস্পতিবার (২৮ মার্চ) শরিফপুর আহলে হাদিস জামে মসজিদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।

এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ২নং শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদদী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক বিজয় সরকার ও সদর উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আল ছোটন।

এছাড়া বিশেষ বক্তা বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. মো. জুনায়েদ হোসেন।

দোয়া ও ইফতার মাহফিলে সদর উপজেলা মৎস্যজীবী দলের ১৫ টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন