1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে চোরাই মোটরসাইকেলসহ দুজন আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

মাদারীপুরে চোরাই মোটরসাইকেলসহ দুজন আটক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে চোরাই মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। গতকাল রোববার রাতে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুই ব্যক্তি হলেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার মোফাজ্জল হোসেন তুফান (৩৫) ও শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মহিত হাওলাদার (৩৮)।
আজ সোমবার সকালে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম এ সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুরের কাঠেরপুর এলাকা একটি চোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় মোফাজ্জল হোসেন তুফান ও মহিত হাওলাদারকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ঢাকা মেট্রো হ-৬৫-৩০৫৮ নম্বরের একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাঁরা মোটরসাইকেল চুরি ও সংগ্রহ করে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন
ওসি আরও বলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন