1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব ওয়াদুদ (জনি মিয়ার) জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব ওয়াদুদ (জনি মিয়ার) জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর প্রতিনিধি।।
নকশি কাঁথা ও তারুন্য পরিবার মাদারীপুরের আয়োজনে বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ওয়াদুদ (জনি মিয়ার) জন্মদিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষে শনিবার (২ মার্চ) দুপুরে একটি মাদ্রাসায় সকল ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও এতিম শিশুদের নগদ টাকাও দেয়া হয়েছে। পরে রাতে আলোচনা সভা, কেক কাটা ও ডিনার পার্টির আয়োজন করা হয়।
নকশি কাঁথা ও তারুণ্য পরিবারের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল ও সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, নকশি কাঁথা সাধারণ সম্পাদক সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনজুর হোসেন, বিটিভির সাংবাদিক মেহেদী হাসান সোহাগ, প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু, রাজধানী টিভির ইসমাইল খান হৃদয়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ চিকিৎসা চাই এর এডভোকেট মশিউর রহমান পারভেজ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সোহেল খান, প্রবাসী ভিআইপি ক্লাবের সমন্বয়ক সৈকত আহমেদ, দুরন্ত মাদারীপুর এর সাগর আহমেদ, মানবিক রক্ত ব্যাংক এর মোঃ বোরহান ও ইব্রাহিম সরদার, নান্দনিক মাদারীপুর এর এইচ এম হাবিবুর রহমান, মানবকল্যাণ সংগঠন এর কামাল খান, বাচ্চু মীর ও মেহেদী হাসান, তারুণ্যের প্রভাত এর নাফিজ, স্বপ্নের সবুজ বাংলাদেশ এর সজীব চৌধুরী, বন্ধন পরিবার এর তানিম ইকবাল, মাতৃভূমির চেতনা এর মনজুরুল ইসলাম ও জহিরুল ইসলাম, স্বপ্নচূড়া তরুণ সংঘ জহিরুল ইসলাম সানি, মানবসেবা রক্ত ব্যাংক নাজমুল হাসান নাহিদ, নকশি কাঁথা আয়েশা আকাশী, জেবা, মুন্নি অন্যান্য তারুন্য পরিবার এর উপদেষ্টা এইচএম রেজাউল হক, ডাঃ মেহেদী হাসান সোহেল প্রতিষ্ঠাতাঃ সোহাগ হাসান, সদস্য ইসমাইল খান রিদয়, সুবর্ণা সুলতানা মনি, কিরণ আক্তার, নুসাইবা, হাসান, নুরুল ইসলাম, তামিম সহ অন্যান্য । এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন