1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন পেলেন সম্মানসূচক পিপিএম পদক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন পেলেন সম্মানসূচক পিপিএম পদক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ বিশেষ অবদানের জন্য গাইবান্ধার পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেনকে সম্মানসূচক ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ পদক পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৪ এর প্রথম দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাকে এ পিপিএম পদক পরিয়ে দেন।

গাইবান্ধা জেলায় যোগদানের পর থেকেই পুলিশ সুপার কামাল হোসেন’র নির্দেশনায় ৭টি থানায় মাদক, অস্ত্র উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক কৌশল অবলম্বন করে সার্বিক পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছেন ৷ অধিকাংশ সময়ই বিভিন্ন কারনে গাইবান্ধা জেলা থাকে উত্তপ্ত ৷ মাঝে মাঝেই রাজনীতিতে উত্তপ্ত গাইবান্ধা যেন এখন শান্তির সুবাতাস বইছে।

এছাড়াও সদ্য পার হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে গাইবান্ধা জেলায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে তিনি জনগণের আস্থা ও বিশ্বাসের পাত্র হয়ে ওঠেছেন।

এরই ফল স্বরুপ বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনার ভিত্তিতে তিনি পিপিএম পদক প্রাপ্তিতে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে ৷

বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। যারা এ পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়।

ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার কামাল হোসেনকে এ সম্মানসূচক পদক প্রদান করেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন