1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতীয় সংসদে জনগণের কথা বলার কেউ নেই-ওয়ারেছ আলী মামুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

জাতীয় সংসদে জনগণের কথা বলার কেউ নেই-ওয়ারেছ আলী মামুন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, গত ৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি প্রহসনের সাজানো, পাতানো কালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। ওই নির্বাচনে বিএনপির আহবানে শতকরা ৯০ ভাগের অধিক জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে ভোট বর্জন করেছেন। এরকম একটি ভোটারবিহীন নির্বাচন দিয়ে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ স্বভাবসুলভভাবে ২০১৪ এবং ২০১৮ সালের মত আবার ক্ষমতার মসনদ দখল করেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসীজীবী দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দল আয়োজিত র‌্যালী শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেন, সহ-সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের দয়াময়ী মোড় থেকে র‌্যালী বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ওয়ারেছ আলী মামুন আরও অভিযোগ করে বলেন, জাতীয় সংসদে (আওয়ামী লীগ) তাদের দলের প্রতিনিধিদেরকে বসিয়েছেন। আজকে যারা জাতীয় সংসদে জনগণের নামধারী প্রতিনিধি ও জাতীয় সংসদে যারা নৌকা প্রতীক নিয়ে গিয়েছে তারাও আওয়ামী লীগ ও যারা নৌকা প্রতীকের বাইরে গিয়েছে তারাও আওয়ামী লীগের লোক। এই সংসদে আওয়ামী লীগের বাইরে দেশের কথা, জনগণের কথা, স্বাধীনতার কথা ও গণতন্ত্রের কথা বলার মত কেউ নাই।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন