1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ট্রেনে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অ্যাটেনডেন্ট গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

ট্রেনে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অ্যাটেনডেন্ট গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আন্তঃনগর ট্রেন ‘লালমনি এক্সপ্রেসে’ ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে ট্রেনের অ্যাটেনডেন্ট আক্কাস আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে। গ্রেফতার আক্কাস আলী বরিশাল সদর উপজেলার পতাং এলাকার বজলু গাজীর ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত ১২টার পর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশে কমলাপুর স্টেশন ছাড়ে। মাঝরাতে জয়দেবপুর রেল স্টেশনে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশে ভুলবশত ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী লালমনি এক্সপ্রেসে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় ওই অ্যাটেনডেন্ট তাৎক্ষণিক একটি সিটে তাকে বসিয়ে দেয়।

এরপর সকাল আটটার দিকে ‘গ’ বগির ৭ নম্বর কেবিন ফাঁকা পেয়ে ওই কেবিনে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির কান্নার শব্দে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাস আলীকে আটক করে।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, এ ঘটনায় রেলওয়ে থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মেডিকেল টেস্টের জন্য ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত মেয়েটির পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন