1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুই দিনের সফরে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

দুই দিনের সফরে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার (১৩ জানুয়ারি) দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। পঞ্চম বার সরকার গঠনের পর সরকারপ্রধান হিসেবে এটাই তার প্রথম নিজ নির্বাচনী এলাকায় সফর। এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার পাশাপাশি গোপালগঞ্জ উৎসবমুখর হয়ে উঠেছে। জেলার সর্বত্র নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দুই দিনের সফরের প্রথম দিন সকালে সড়ক পথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছাবেন। টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে তিনি জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন। এসময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।

এদিন বিকেলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

ওই দিন রাতে তিনি টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত কাটাবেন। পরের দিন রোববার বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শুভেচ্ছা বিনিময় শেষে ওই দিন তিনি সড়ক পথে ঢাকায় ফিরে যাবেন বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসবেন। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে শ্রদ্ধা জানাবেন। তাঁর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ভোটাররা প্রধানমন্ত্রীকে স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই প্রধানমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. বাবুল শেখ বলেন, ৭ জানুযারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তাই তাঁর আগমনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ খুশিতে উদ্বেলিত। কারণ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষের ভোটে তিনি ৫ম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এ কারণে এ দু’ উপজেলার মানুষের মধ্যে আনন্দ, উল্লাস ও উচ্ছ্বাসটা একটু অন্যরকম।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, আগামী ১৪ জানুযারি রোববার প্রধানমন্ত্রী কোটালীপাড়ার নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সাথে নেতাকর্মীরা মন খুলে কথা বলবেন। প্রধানমন্ত্রী তাদের কথা শুনবেন ও বলবেন। তাঁর কাছে আমাদের কোনো কিছু চাওয়া বা পাওয়ার নাই। আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া হলো আমাদের ভোটে নির্বাচিত হয়ে উনি ৫ম বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

তিনি আরও বলেন, কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে মঞ্চ ও প্যান্ডেল তৈরীর কাজ শেষ হয়েছে। এখানে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আর প্রধানমন্ত্রী কোটালীপাড়াবাসীকে শুভেচ্ছা জানাতে আসছেন এমন খবরে কোটালীপাড়াজুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম বলেছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে গোটা জেলাকে ঢেলে সাজানো হয়েছে। জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্যে। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় পৃথক দুইটি শুভেচ্ছা বিনিমিয় অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানাবেন।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি দুই দিনের সফরে এসে জাতির পিতার সমাধি সৌধে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফরকে উৎসবমুখর রাখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সকলের সমন্বয়ে যথাযথ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। -বাসস

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন