1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দিকে তিনি বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে শপথবাক্যে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

এ নিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শেখ হাসিনা। সব মিলে পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আওয়ামী লীগ সভাপতি।

বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ উপলক্ষ্যে প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

এর আগে, শপথ নিতে বঙ্গভবনে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

এরও আগে নতুন মন্ত্রিসভার মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নিতে বঙ্গভবনে পৌঁছান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল থেকে একে একে বঙ্গভবনে প্রবেশ করেন তারা। সন্ধ্যা সাড়ে ছয়টার আগেই তারা শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেন।

এই শপথের মধ্যে দিয়েই টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলো আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিচ্ছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন