1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শীতার্তদের মাঝে আইএফআইসি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শীতার্তদের মাঝে আইএফআইসি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে আইএফআইসি ব্যাংকের কাশিয়ানী শাখা। মঙ্গলবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার অন্তত ৩০০ জন অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা নিজামুল আলম মুরাদ, মোঃ ওসিউর রহমান চুন্নু সহ আইএফআইসির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

আইএফআইসি ব্যাংকের কাশিয়ানী শাখার ম্যানেজার মোঃ বেলাল হোসেন আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন