1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সৌদি আরবে নতুন স্বর্ণের খনির সন্ধান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সৌদি আরবে নতুন স্বর্ণের খনির সন্ধান

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাওয়া গেছে নতুন স্বর্ণের খনির সন্ধান। দেশটির খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, তারা বেশ কয়েকটি স্থানে স্বর্ণের মজুতের সন্ধান পেয়েছে।

মাদেন জানিয়েছে, মূলত বর্তমানে কাজ চলা স্বর্ণ খনি মানসুরা মাসারাহের খুব কাছেই বেশ কয়েকটি স্থানে এই মূল্যবান ধাতুর মজুত পেয়েছে তারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২২ সালে তারা মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া এক উপত্যকায় স্বর্ণের সন্ধানে জরিপকাজ শুরু করে। অবশেষে সেই সন্ধান সফলতার মুখ দেখেছে।

মাদেন আরও জানায়, ২০২৪ সালে তারা অঞ্চলটিতে ব্যাপক খননকাজ চালাবে। অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে দেখা গেছে, সেখানে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা ব্যাপক উজ্জ্বল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন