1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শরণার্থী শিবিরে ফের ইসরায়েলি হামলা, প্রাণহানি ২১ হাজার ছাড়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

শরণার্থী শিবিরে ফের ইসরায়েলি হামলা, প্রাণহানি ২১ হাজার ছাড়াল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের অবিরাম গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। গতকাল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে ফের বিমান হামলা চালিয়েছে দখলদার দেশটি। এতে সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ৭ অক্টোবরের পর থেকে চালানো হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।

বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে বহু ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। গাজার অন্যান্য অঞ্চলেও চলছে নির্বিচার হামলা।

গতকাল গাজা উপত্যকার বহু স্থানে বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। টার্গেট করা হয় শরণার্থী শিবির, আবাসিক এলাকা। ব্যাপক হামলা হয়েছে খান ইউনিস ও আশপাশের এলাকায়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার মধ্য গাজায় ইসরায়েল স্থল অভিযান প্রসারিত করেছে।

আল-মাগাজিতে বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের আল-আমাল হাসপাতালের কাছে একটি হামলায় নিহত হয়েছেন ২০ জন। আহত হয়েছেন অনেকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইসরায়েলি হামলা থেকে বাঁচতে হাজার হাজার ফিলিস্তিনি মধ্য গাজা ও খান ইউনিস থেকে পালিয়ে যাচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২১ হাজার ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৫ হাজার ২৪২ জন। নিখোঁজ রয়েছেন কয়েক হাজার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন