1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জে কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আগুন, নিহত ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আগুন, নিহত ১

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে-০১ জন নিহত ও ০৩ জন আহত হয়েছে। সংঘর্ষে আগুন ধরে গাড়ি দুটির অনেকাংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ উল্লাহ প্রাইভেটকারের চালক ছিলেন। তিনি মানিকগঞ্জের সানবান্দা গ্রামের বাসিন্দা। আহত ফাহিম, ফাহাদ ও ইফাদও একই গ্রামের বাসিন্দা।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের ড্রাইভার নিহত হয় এবং প্রাইভেটকারে থাকা তিনজন আহত হয়। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারা সাতক্ষীরা যাচ্ছিল।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন