1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হজে অংশ নিচ্ছে না চারটি দেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

হজে অংশ নিচ্ছে না চারটি দেশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১১৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মহামারি করোনার কারণে বিশ্বের সবচেয়ে বড় জমায়েত হজে অংশ নিচ্ছে না বিশ্বের চারটি দেশ। দেশগুলোর মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই ছাড়াও সিঙ্গাপুরও রয়েছে। তবে সৌদি আরব এ বছর হজ বাতিলের চিন্তাভাবনা করছে বলেও বেশি কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

করোনার বিস্তারের আশঙ্কা ছাড়াও ভাইরাসটির ভ্যাকসিন না পাওয়ার কারণে দেশের নাগরিকদের এ বছর হজ পালনে নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেন মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি। তিনি টেলিভিশন ভাষণে বলেন, ‘আশা করি হজযাত্রীরা ধৈর্যশীল হবেন এবং এ সিদ্ধান্ত মেনে নেবেন।’

এর আগে গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে বড় জনগোষ্ঠীর মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া চলতি বছর দেশের নাগরিকদের হজযাত্রা বাতিল করে। গত ২ জুন দেশটির ধর্ম মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। এতে করে ২ লাখ ২১ হাজার মানুষের হজযাত্রা বাতিল হয়। প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে সবেচেয়ে বেশি মানুষ হজে যায়।

গত বুধবার চলতি বছরে হজে যাওয়ার ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ার আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ব্রুনেই। ধর্মমন্ত্রী বাহারউদ্দিন সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুরও তার নাগরিকদের এবারের হজে অংশ নেওয়ার অনুমতি দেবে না বলে জানিয়েছে।

ওদিকে সৌদি আরব নিজেরাও হজ বাতিল করার চিন্তা ভাবনা করছে বলে জানা গেছে। হজের মতো বৈশ্বিক এ বিশাল জমায়েত করোনার ভয়ে বাতিল করার জন্য চাপে রয়েছেন সৌদি কর্মকর্তারা। দেশটির হজ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

আগস্টের ২৯ তারিখে হজ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সৌদি আরব করোনা সংক্রমণের ভয়ে আন্তর্জাতিক বিমান চলাচল নিষিদ্ধ করেছে। ফলে বিশ্বের অন্যান্য দেশ থেকে হজে আগ্রহীরা চাইলেও আসতে পারবেন না। এছাড়া অনেক দেশ এ বছর হজে না পাঠানোর কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন