1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জেলে স্ট্রোক করা নাসিম ১/১১-এর পর দলকে সংগঠিত করেন: তোফায়েল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

জেলে স্ট্রোক করা নাসিম ১/১১-এর পর দলকে সংগঠিত করেন: তোফায়েল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৪২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার রাজনৈতিক সহকর্মী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

হাসপাতালে টানা ৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার বেলা ১১টার দিকে মোহাম্মদ নাসিমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন, তাকে হারানোয় আওয়ামী লীগে শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ।

তিনি বলেন, নাসিম ছিলে জাতীয় নেতা। তার একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল।এই সংগ্রামী নেতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেও সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ ছিল।

তোফায়েল আহমেদ বলেন, ১/১১-এর সময় তাকে গ্রেফতার করলে জেলের মধ্যে তার স্ট্রোক হয়। তারপরও শারীরিক ওই অবস্থা নিয়ে পরে সারা বাংলাদেশে সফর করে আওয়ামী লীগকে সংগঠিত করে। সে অনেক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। ১৪ দলের মুখপাত্র হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আমি সত্যিই খুব দুঃখিত, মর্মাহত ও বেদনাহত যে নাসিম এভাবে আমাদের ছেড়ে চলে গেল। আমি তার মাগফিরাত কামনা করি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন