1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাধারণ ছুটির পর শুটিংয়ে মাহি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

সাধারণ ছুটির পর শুটিংয়ে মাহি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১২৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি সিভিল অ্যাভিয়েশনের সচেতনতামূলক একটি বিজ্ঞাপন ও ডকুমেন্টারি শুটিং করেছেন এই নায়িকা।

বিজ্ঞাপনে অভিনয়ের পাশাপাশি এটি নির্মাণ করেছেন অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। মাহি-জয় ছাড়াও এ বিজ্ঞাপনে অভিনয় করেছেন নজরুল কোরাইশী।

বিজ্ঞাপন প্রসঙ্গে অভিনেতা নজরুল কোরাইশী বলেন, ‘এটি আমার নিজস্ব এজেন্সি সাইন্সকিউব থেকে করা। বিজ্ঞাপন ও ডকু ফিল্মের বিষয়টি হচ্ছে কভিড-১৯ পরিস্থিতি পরবর্তী যখন ফ্লাইট চালু হবে তখন যেন যাত্রীরা সতর্কতা অবলম্বন করতে পারে সে ব্যাপারে। এখানে ফ্লাইটে সংযুক্ত যেসব কর্মকর্তারা সিভিল অ্যাভিয়েশনে আছেন তাদের জায়গা থেকে যেন সতর্কতা মেনে চলতে পারেন এমন কিছু নিয়মের দিকে দৃষ্টি দেয়া হয়েছে। বিজ্ঞাপনটি দ্রুতই টিভি চ্যানেলে অবমুক্ত হবে। পাশাপাশি বিজ্ঞাপন ও ডকু ফিল্মটি এয়ারপোর্টের টিভি ডিসপ্লেতে দেখানো হবে।’

মাহিয়া মাহি সর্বশেষ কাজ করেছেন রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজি’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’সহ কয়েকটি সিনেমা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন