1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাঁচ দিনে হাসি ফুটল ২৫৭ প্রার্থীর মুখে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

পাঁচ দিনে হাসি ফুটল ২৫৭ প্রার্থীর মুখে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাদ পড়াদের মধ্যে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৪৪ জন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পঞ্চম দিনের মতো শুনানিতে তারা প্রার্থিতা ফিরে পান। একই দিনে আপিল নামঞ্জুর হয়েছে ৫২ জন প্রার্থীর। সিদ্ধান্ত হয়নি চারজনের বিষয়ে। এ নিয়ে পাঁচ দিনে মোট ২৫৭ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ইসি জানায়, এর আগে প্রথম দিনে ৫৭ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। সেখানে ৩২ জনের আপিল নামঞ্জুর হয়। দ্বিতীয় দিনে ৫১ জনের আপিল মঞ্জুর হয় এবং ৪১ জনের নামঞ্জুর হয়। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৬১ জন। চতুর্থ দিনে ৪৮ জন প্রার্থিতা ফিরে পান।

এর আগে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল জমা পড়ে। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানিতে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। শুক্রবার (১৫ ডিসেম্বর) শুনানির শেষ দিন।

ইসির তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন