1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মহাখালীতে ফিলিং স্টেশনের অগ্নিকাণ্ড: দগ্ধ আরও একজনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

মহাখালীতে ফিলিং স্টেশনের অগ্নিকাণ্ড: দগ্ধ আরও একজনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীর মহাখালীর রয়েল পেট্রোল পাম্প ফিলিং স্টেশনের গ্যাস পাইপের বিস্ফোরণে দগ্ধ মো. সালাউদ্দিন (৪০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যু হয়।

এ ঘটনায় এর আগেও একজন মারা গেছেন। গত বুধবার (৬ ডিসেম্বর) রাত আটটার দিকে সেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, মহাখালীর বিস্ফোরণের ঘটনায় মো. সালাউদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রাত ৯টার দিকে মারা গেছেন।

তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ ছিল বলেও জানানো হয়েছে। এ ঘটনায় একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও এখনো চিকিৎসা নিচ্ছেন পাঁচজন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন