1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বিড়ির দাম বাজেটে কমানোর দাবিতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মাদারীপুরে বিড়ির দাম বাজেটে কমানোর দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১৩১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা ।।
মাদারীপুরে বিড়ির দাম কমানোর দাবিতে মানববন্ধন ২০২০-২১ অর্থ বাজেটে বিড়ির উপর থেকে বৈষম্যমূলক ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মাদারীপুরের মানববন্ধন করেছে ভোক্তারা। ‘বাংলাদেশ বিড়ি ভোক্তা ফেডারেশন ‘এর ব্যানারে শনিবার (১৩জুন) সকালে সদর উপজেলার ঢাকা- বরিশাল মূল মহাসড়কের পাশে মস্তফাপুর বাসস্টান্ডের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে নিম্ন আয়ের শতাধিক শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে বক্তরা জানান, প্রতিবছর জুন-জুলাই মাস আসলে বিড়ি ক্রয় করতে গিয়ে বিক্রেতার সাথে আমাদের প্রতিনিয়ত ঝগড়া হয়। বর্ধিত মূল্যে ধূমপান করতে আতংকে থাকতে হয় বলে অভিযোগ করেন ভোক্তারা। তাদের দাবি ১০ বছর আগে যে বিড়ি ৩-৪ টাকায় পাওয়া যেত সে বিড়ির দাম এখন হবে ২০টাকা। সিগারেটের দাম না বাড়তেও আশঙ্কাজনক হারে বাড়ানো হয় বিড়ির দাম।
এসময় তাদের দাবী, বিড়ি শ্রমিকের মজুরী বৃদ্ধি করতে হবে, বিড়ির উপর ট্যাক্স কমাতে হবে, সিগারেট এর দাম বৃদ্ধি করতে হবে, নকল বিড়ির ব্যবসা বন্ধ করতে হবে,

শরিয়তপুর ও মাদারীপুর বিড়ি ভোক্তা ফেডারেশন,সভাপতি মো. এনায়েত হোসেন ও সেক্রেটারি মো. আজিজুর রহমান জানান, ‘প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের উপর যে বৈষম্যমূলক আচরন করা হয়েছে তা এ শিল্পীর জন্য হুমকিস্বরুপ।এরফলে বিড়ি ফ্যাক্টরি সংখ্যা কমে যাবে।করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়বে লক্ষ লক্ষ শ্রমিক। যার ফলে শ্রমিকরা করোনায় আক্রান্ত না হয়ে অনাহারে মৃত্যুর দিকে ধাবিত হবে। এছাড়াও নকল বিড়ি বিক্রয় বৃদ্ধি পাবে। সরকার রাজস্ব হারাবে। এই বাজেটে প্রতি প্যাকেটে বিড়িতে ৪ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। যা শতকরা বৃদ্ধিহার ২৮.৫৭%। অপরদিকে কমদামী সিগারেট প্রতি প্যাকেটে দাম বৃদ্ধি হয়েচে মাত্র ২টাকা। যা শতকরা বৃদ্ধির হার ৫.৪১%। এটি বিড়ি শিল্পের উপর চরম বৈষম্যমূলক আচরন। এসময় আরও উপস্থিত ছিল জিকলু, হাবিব, নুর আলম ভুইয়া, ওসমান, সাজ্জাদ প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন