1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রতারক চক্রের একজন গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

পলাশবাড়ীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রতারক চক্রের একজন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সময় ০১জন পরীক্ষার্থীকে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে পুলিশ সুপার, গাইবান্ধা মোঃ কামাল হোসেন এর পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সকাল ১১টায় পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার অন্তর্গত পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০২নং পরীক্ষা কেন্দ্রের কক্ষ থেকে তাকে আটক করা হয় ৷ পরীক্ষা দেওয়ার সময় পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোঃ আসাদুল ইসলাম (৩১) কে আটক করা হয় ৷ এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ০১টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত পরীক্ষার্থী জালিয়াতি চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত জালিয়াতি চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান ও গ্রেফতারের নিমিত্তে পুলিশ অভিযান অব্যাহত আছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন