1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্যস্ততা দুয়ারে কড়া নাড়ছে মাহির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার সালথায় ‘সুজন’ এর কমিটি গঠন ও মতবিনিময় সভা সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরের গুণীজন সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত মেধা ও স্বচ্ছতায় মাদারীপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ রাত ১ টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ

ব্যস্ততা দুয়ারে কড়া নাড়ছে মাহির

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আজ শুক্রবার কোনো শুটিং রাখেননি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। বিশ্রাম নিচ্ছেন। নিজের সেই অবসর থেকে কিছুটা দিলেন লাইভনিউজকে. বিদায়ের দ্বারপ্রান্তে থাকা বছরটি কেমন ছিল, আসছে বছর নিয়ে কী ভাবনা— কথোপকথনে উঠে এসেছে বিষয়গুলো।

ব্যস্ততা দুয়ারে কড়া নাড়ছে— বোঝা গেল মাহির কথায়। তিনি বলেন, ‘ব্যস্ততার পুরোটাই খন্ড নাটক নিয়ে। আগামী ১০ তারিখ থেকে শুটিং শুরু। চলবে ২১ তারিখ পর্যন্ত। নাটকগুলোর একটিতে আমার সঙ্গে আছেন মুশফিক আর ফারহান। নিলয় আলমগীর ও খায়রুল বাশারের সঙ্গে করছি দুটি করে নাটক।’

375958387_18387671344029555_2255998706071819629_n

এদিকে বছর করছে যাই যাই। সেদিকেও খেয়াল আছে মাহির। কোথায় উদযাপন করবেন থার্টি ফার্স্ট নাইট— এরইমধ্যে সেরেছেন পরিকল্পনা। বললেন, ‘থার্টি ফার্স্টটা দেশের বাইরে কাটানোর প্ল্যান আছে। ফ্যামিলির সঙ্গে কাটাতে চাই। সম্ভবত ব্যাংকক থাকব ওই সময়।’

চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিনোদন অঙ্গনে কাজের ব্যাঘাত ঘটছে। হরতাল-অবরোধের চোখ রাঙানিতে কেউ ঝুঁকি নিতে চাইছেন না। ফলে কাজহীন সময় কাটাচ্ছেন শিল্পীদের অনেকে। কয়েকদিন ধরে এমনটাই শোনা যাচ্ছে। মাহিকেও কী এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে— জানতে চাইলে বললেন, ‘আমি এমনিতেই আজকাল কম কাজ করছি। তাই ব্যবধানটা বুঝতে পারব না। ঈদের পর থেকে এরকম চলছে। কেননা আমার মনে হয়েছে নিজেকে সময় দেওয়া উচিত। খাওয়া, ঘুম, ওয়ার্ক আউট ঠিকঠাকমতো করা উচিত। প্রতিদিন শুটিং থাকলে সেটি সম্ভবও না। ওই জায়গা থেকে কাজ কম করার সিদ্ধান্ত নেওয়া। মাঝের দুই বছর টানা ব্যস্ত ছিলাম। চাইলেও ওয়ার্ক আউট ঠিকমতো করতে পারতাম না। ওজন বেড়েছিল। নিজেকে স্ক্রিনে দেখতে ভালো না লাগলে আত্মবিশ্বাস কমে যায়। সব মিলিয়ে মনে হলো সময় নেই। সেকারণেই কাজ একটু কমিয়ে দিয়েছি।’

mah

এবার একটু পেছনে ফেরা যাক। চলতি বছরের মে মাসে লন্ডন থেকে ফিরে একটি সুখবর দিয়েছিলেন মাহি। জানিয়েছিলেন, সেখানেও কাজ করবেন তিনি। কথা হচ্ছে একটি প্রজেক্ট নিয়ে। কতদূর কী হলো— জানতে চাইলে মাহি বলেন, ‘ওখানে একটি প্রজেক্ট নিয়ে কথা হয়েছিল। কাজ চলছে। প্রজেক্টটা বড়। আজ স্ক্রিপ্ট লেখার কাজ শেষ হলো। ওটা নিয়ে এখনও কিছু বলতে চাইছি না। সব গুছিয়ে জানাব।’

ছোটপর্দার বড় তারকা মাহি। অনুরাগীর সংখ্যাও অন্যদের তুলনায় বেশি। তবে প্রিয় তারকাকে শুধু নাটকে দেখে মন ভরছে না তাদের। সিনেমায় চান তারা। মাহি কবে ভক্তদের এই আশা মেটাবেন— জবাবে তিনি বলেন, ‘এখন দারুণ দারণ সিনেমা হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই করব। তবে এটা নির্ভর করছে ভালো গল্প ও টিমের ওপর। সবাই চায় তার প্রথম কাজটি খুব ভালো হোক। আমিও এর ব্যতিক্রম নই। অপেক্ষায় আছি। ব্যাটে বলে মিললেই করব। এরইমধ্যে একটি কাজের ব্যাপারে কথা হয়েছে। তবে ওই টিম অন্য একটি সিনেমা নিয়ে ব্যস্ত। সেটি হলেই এটা নিয়ে নামবে তারা। এখনও স্ক্রিপ্ট নিয়ে বসা হয়নি। চূড়ান্ত আলোচনা হলে বোঝা যাবে।’

370823009_18386326522029555_2995422588717493775_n

সাধারণ থেকে অসাধারণ সকলেই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে পেছনে তাকান। কতটা প্রাপ্তি এলো কিংবা আক্ষেপ রয়ে গেল কতটা— খতিয়ে দেখেন। মাহিও হিসেব মিলিয়েছেন। বছরটায় অপ্রাপ্তির বেশ আনাগোনা রয়েছে উল্লেখ করে বলেন, ‘‘গত বছর আমার কাজের ভালো একটা ফিডব্যাক ছিল। নিজেও বেশ তৃপ্ত ছিলাম। কিন্তু তুলনামূলকভাবে এ বছর মনে হয় না বলার মতো কাজ করা হয়েছে। যদিও এবারও আমার কাজগুলোতে ভিউয়ের (ইউটিউবে দর্শক সংখ্যা) কমতি নেই। কিন্তু তৃপ্তির একটা বিষয় আছে। যেমন গত বছর ‘হাঙর’ নাটক নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক প্রশংসা পেয়েছি। এ বছর তেমনটা হয়নি। ওই জায়গা থেকে একটা অপ্রাপ্তি, অতৃপ্তি আছে।’’

তাকে মনে করিয়ে দেওয়া হয় এ বছর মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ ‘ওভার ট্রাম্প’। তারপরও অপ্রাপ্তি! মাহি বলেন, ‘ওয়েব সিরিজটা নিয়ে যেখান থেকে মনে হয়েছে সুনাম শোনা উচিত সেখান থেকে শুনেছি। কিন্তু দর্শকের জায়গা থেকে মনে হয় ওই ব্যাপারটা হয়ে ওঠেনি। কিন্তু কাজটি ভালো ছিল। অনেক ভালো ভালো তারকাদের সঙ্গে কাজটি হয়েছে। আমার অভিজ্ঞতা হয়েছে। তারাও আমার অভিনয় দেখেছেন।’

391664742_6454589391330982_4643297058048591632_n

মাহির কথায় বোঝায় যায় তবুও অতৃপ্তি রয়ে গেছে। সেই অপ্রাপ্তি পুষিয়ে নিতে চান আসছে বছরের কাজ দিয়ে। এরইমধ্যে শুরু করেছেন তোড়জোড়। জানালেন, নতুন ওয়েব সিরিজ আসছে। জানুয়ারির মাঝামাঝিতে কাজ শুরু হওয়ার কথা। তবে এখনই বিস্তারিত বলতে চাইলেন না। সব গুছিয়েই খবরটি জানাতে চাইলেন।

সুত্র- মিডিয়া

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন