1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মার্কিন প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’ এর নির্বাচিত ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় গত বছরের মতো এবারও শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তালিকায় শেখ হাসিনা ৪৬তম স্থানে রয়েছেন।

এবারের তালিকায় ছয়টি শ্রেণির মধ্যে রাজনীতি ও নীতি শ্রেণিতে নাম রয়েছে শেখ হাসিনার। ‘ফোর্বস’ এর এবারের তালিকায় রাজনীতি ও নীতি শ্রেণিতে ১৮ ক্ষমতাধর নারী স্থান পেয়েছেন। তাদের মধ্যে নবম স্থানে রয়েছেন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সবচেয়ে শক্তিশালী নারীর ২০তম বার্ষিক র‍্যাঙ্কিং ২০২৩ প্রকাশ করে ফোর্বস। গত বছর ‘ফোর্বস’ এর নির্বাচিত ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় তিনি ৪২তম অবস্থানে ছিলেন শেখ হাসিনা।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয় ও করপোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে।

hasina_pm_forbs
ছবি: ফোর্বসের ওয়েবসাইট

মার্কিন প্রভাবশালী সাময়িকী জানায়, শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করছেন। শুধু তাই নয়, তিনি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকারপ্রধান হিসেবেও দায়িত্বপালন করছেন। বর্তমানে তিনি পরপর তিনবারসহ চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন এবং পঞ্চমবারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সবশেষ নির্বাচনে শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছিল।

ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ ও তৃতীয় স্থানে নাম রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

২০০৪ সাল থেকে প্রতি বছর মার্কিন সাময়িকীটি এই তালিকা প্রকাশ করে আসছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন