1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পল্টনে তিনটি ককটেল বিস্ফোরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

পল্টনে তিনটি ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীর পল্টনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।

তিনি বলেন, পল্টন মোড়ে সন্ধ্যার দিকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ আহত হননি। আমরা জড়িতদের ধরতে কাজ করছি।

এর আগে, গতকাল রোববার (০৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।

আহতরা হলেন— মো. এমদাদুল হক খান (৫৬) ও মো. নাজমুস শাহাদাত প্রতীক (৩৮)। তাদের মধ্যে এমদাদুল হক খান জয়েন্ট ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ব্যাংকে ও নাজমুস শাহাদাত প্রতীক ইঞ্জিনিয়ার হিসেবে সামিট গ্রুপে কর্মরত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন