1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শেখ হাসিনা শরিকদের সঙ্গে বৈঠকে বসেছেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা শরিকদের সঙ্গে বৈঠকে বসেছেন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৪ দলীয় জোট শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন জোটের প্রধান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক শুরু হয়।

জানা গেছে, গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবেই নির্বাচনে অংশ নিয়েছিল ১৪ দলীয় জোট। তবে পরিস্থিতি অনুযায়ী কখনও জোট ও আসন ভাগাভাগি করেছে জাতীয় পার্টি। প্রতি নির্বাচনের আসন ভাগাভাগির কাজ সম্পন্ন করলেও দ্বাদশ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া সম্পন্ন হলেও আসন ভাগাভাগি নিয়ে কোনো বৈঠক হয়নি জোট সঙ্গীদের মাঝে। এরই মাঝে আওয়ামী লীগসহ অন্য শরিকরা সারাদেশেই তাদের প্রার্থী দিয়েছে। শরিকদের মাত্র দুটি আসন ছেড়ে ২৯৮ আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।

এছাড়া জাতীয় পার্টি ২৮৬টি, জাসদ ৯১টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭টি, জাতীয় পার্টি (জেপি) ২০টি, বাংলাদেশ সাম্যবাদী দল ৬টি, গণতন্ত্রী পার্টি ১২টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৬টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১টি মনোনয়নপত্র জমা দিয়েছে।

সম্প্রতি এক বিফ্রিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জোটের আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৭ তারিখের আগেই এই আসন ভাগাভাগি সম্পন্ন হবে। এমনকি জাতীয় পার্টির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও জাতীয় পার্টি কোনো আসন ভাগাভাগির বিষয়ে কথা বলেনি। আশা করব তারা নিজ শক্তিতে নির্বাচন করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন