1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানী উপজেলা শাখা আরজেএফ(RJF)-এর সংবর্ধনা অনুষ্ঠান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কাশিয়ানী উপজেলা শাখা আরজেএফ(RJF)-এর সংবর্ধনা অনুষ্ঠান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান,গোপালগঞ্জ।।

রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন(RJF)-এর গত ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে জাতীয় কাউন্সিল ২০২৩ইং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা শাখা থেকে RJF-এর নির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ইং সকাল ১০টা ৩০ মিনিটের সময় কাশিয়ানী প্রেসক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , RJF-এর পুনরায় নবনির্বাচিত চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বিশেষ অতিথি নবনির্বাচিত মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ, যুগ্ম মহাসচিব মোঃ মিল্টন খান,পরিকল্পনা বিষয়ক সম্পাদক তাজমিনউর রহমান তুহিন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরাফত হোসেন লাভলু মৃধা,কাশিয়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও কাশিয়ানী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ মোঃ ইমরান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাশিয়ানী প্রেসক্লাবের সদস্য মাহমুদ হাসান মাসুদ, সদস্য জুয়েল হাসান, লাভু মাষ্টার,কাশিয়ানী রিপোর্টার ফোরামের সভাপতি বায়তুল হাসান,সাধারণ সম্পাদক ইবাদুল রানা।

উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, RJF-এর কাশিয়ানী উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি তাইজুল ইসলাম টিটন এবং সঞ্চালনায় ছিলেন, RJF-এর কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও কার্যকরী সদস্য কাজী কামরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে RJF-এর কাশিয়ানী উপজেলা শাখার সকল পর্যায়ের সদস্য সহ অন্যান্য উপস্থিত ছিলেন।।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন