বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

পাকিস্তানে শপিংমলে আগুন, নিহত ১১

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পাকিস্তানে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। জিও টিভির খবরে বলা হচ্ছে, মলটিতে এখনও বহু মানুষ আটকে আছেন।

খবরে বলা হয়েছে, শশনিবার করাচির রশিদ মিনহাস রোডে একটি বহুতল শপিং মলে আগুন লাগে। করাচির মেয়র মুর্তজা ওয়াহাব তার এক্স, পূর্বে টুইটার অ্যাকাউন্টে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

মেয়র জানিয়েছেন, কেএমসি ফায়ার ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত নিশ্চিত করেছে যে আগুনের ঘটনায় ৯ জন নিহত হয়েছে। শহরের বিভিন্ন হাসপাতালে আহতদের নেওয়া হচ্ছে। অনুসদ্ধান প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার ব্রিগেড কর্মকর্তারা জানিয়েছেন, শহরের ব্যস্ত এলাকায় আরজে শপিং মলের ভেতরে আটকে পড়া প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারের (জেপিএমসি) একজন মুখপাত্র বলেছেন যে, তারা নয়টি মৃতদেহ পেয়েছেন।

কর্মকর্তারা বলেছেন যে, আরও লোক এখনও সেখানে রয়েছে এবং তাদের নিরাপদে আনার চেষ্টা করা হচ্ছে। শপিং সেন্টারে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

খবরে বলা হয়েছে, আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভবন থেকে উদ্ধার হওয়া রউফ হামিদ জিও নিউজকে বলেন, এখনও অনেকে আটকা রয়েছেন।

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের সময় আমরা নিরাপদ কক্ষের দিকে ছুটে নিজেদের বাঁচিয়েছি। ধোঁয়া এতটাই তীব্র ছিল যে আমরা বুঝতে পারছিলাম না কী ঘটছে।’

সিন্ধুর তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) মকবুল বাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী আগুন নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং আহতদের অবিলম্বে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য বলেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE