1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিলের পানিতে শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

বিলের পানিতে শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান, গাইবান্ধা।।

গাইবান্ধার সাদুল্লাপুরে বিলের পানি থেকে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হতভাগ্য দুই শিশু রিয়ন (৭) ও তামিম (৬)।

শনিবার ( ৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর (কানিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
রিয়ন মিয়া ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে ও তামিম মিয়া একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্বজনরা জানান, ওই শিশুরা সবার অজান্তে বাড়ির পাশের ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে যায়। এসময় পানিতে ডুবে গেলে তাদের উদ্ধার করা হয়। পরে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুকে মৃত্যু ঘোষণা করেন।

ইদিলপুর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য আমিনুর রশিদ মন্ডল পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন