1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী কয়েকটি দলের ডাকা টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধে ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া স্ট্যান্ডবাই রাখা হয়েছে আরও ১০ প্লাটুন।

রোববার (০৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির মিডিয়া বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম।

bgb1

গত সপ্তাহে হরতাল-অবরোধের পর আজ রোববার ভোর থেকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী কয়েকটি দলের ডাকা টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে।

এদিকে অবরোধের আগের রাতে রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে চারটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া ঢাকার বাইরেও কয়েকটি স্থানে গাড়িতে আগুনের খবর পাওয়া গেছে।

bgb2

গত সপ্তাহের তিন দিনের অবরোধ চলাকালে সারাদেশে অন্তত ৮৫টি গাড়িতে আগুন দেওয়া হয়। মারা যান তিনজন। এবারের অবরোধেও নাশকতার আশঙ্কা করা হচ্ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন