1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, শিশু ‌ও পাইলটসহ নিহত ১২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, শিশু ‌ও পাইলটসহ নিহত ১২

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে প্রায় দুই মাসের ব্যবধানে আবারও বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় আকরি রাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

অ্যাক্রের প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান এই বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। খবর আল জাজিরার

প্রাদেশিক সরকার বলছে, বিমান দুর্ঘটনায় ১০ যাত্রী এবং সেই সঙ্গে পাইলট ও কোপাইলট সবাই ঘটনাস্থলে মারা যান। আর ১০ যাত্রীর মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু ছিল। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার কারণ অনুসন্ধান করা হবে।

স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনেও আগুনের সৃষ্টি করে। নিহত যাত্রীদের জাতীয়তা কী তা এখনো স্পষ্ট নয়।

উড়োজাহাজটি পার্শ্ববর্তী আমাজোনাস রাজ্যের ইনভিরায় শহরে যাচ্ছিল। স্থানীয় প্রতিষ্ঠান এআরটি ট্যাক্সি এইরিয়ো এই উড়োজাহাজটি পরিচালনা করছিল।

এর আগে গত সেপ্টেম্বরে অ্যামাজনস প্রদেশে একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হলে ১৪ জন নিহত হয়। সেই দুর্ঘটনায় নিহত ১২ জন যাত্রীর সবাই ছিলেন ব্রাজিলিয়ান পর্যটক এবং অন্য দুজন ছিলেন ক্রু সদস্য।

কর্মকর্তাদের মতে, প্রবল বৃষ্টিতে কম দৃশ্যমানতার মধ্যে পর্যটন শহর বার্সেলোসের কাছে আসার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন