1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তোমাকে ঘুমোতে দেখে- কামরুজ্জামান রাজন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

তোমাকে ঘুমোতে দেখে- কামরুজ্জামান রাজন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তোমাকে ঘুমোতে দেখে।
কামরুজ্জামান রাজন

তোমাকে ঘুমোতে দেখে-
শরতের দুপুর ছুয়ে আমার দিকে ছুঁটে আসে একরাশ কবিতা;

রোদ আর মেঘের লুকোচুরিতে দেখতে পাই আচ্ছাদিত মায়া,

টের পাই বাতাস জড়িয়ে সে মায়া ধেয়ে আসছে গোপন প্রেমের আবেদন নিয়ে
দেখি কিছু গাছের পাতা স্নান সেরে আসা নব বধূর মত আমাকে দেখে লাজুক হাসছে
সে হাসিতে অনর্গল বলে যাচ্ছে বহমান প্রেমের সাতকাহন।

ক্রমাগত সে প্রেমে নিমজ্জিত হওয়ার আনন্দে সোনালি ওম ছেড়ে নেচে বেড়ায় বুনো হাঁস
খসে পরা পালক সমূহ আলোকিত হয়ে জ্বলে কচি ঘাসের বনে।

সে আলোয় ভেসে ওঠে তোমার মুখোচ্ছবী
জেগে ওঠে খড়স্রোতা নদীর মাঝে আমার তৃপ্ত মনের বালুচর।

এসো দুজন মিলে নরোম চরের বুকে প্রেমের কবিতা আঁকি।

 

এজি লাভলু/LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন